শ্রীকৃষ্ণ এবং অর্জুন

শ্রীকৃষ্ণ এবং অর্জুন
অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে।

Wednesday, August 1, 2012


পিরামিড মূলত বৈদিক ভাস্তু স্থাপত্য এবং এটির মূল কেন্দ্র হচ্ছে বৈদিক সভ্যতা ।

Shusanta Banda

পিরামিড
মায়ান সভ্যতা কি ময়দানবের তৈরি ?


উত্তর আমেরিকা মহাদেশের পেরু এবং মেক্সিকোর উপকূলে অবস্থিত আছে এক আশ্চর্যকর প্রাচীন সভ্যতা । কয়েক শতক ধরে বিজ্ঞানীদের নানা গবেষণাকর্ম সম্পাদন করা সত্ত্বেও এই পৌরণিক সভ্যতার রহস্যের জাল ভেদে করা সম্ভব হয়নি । বর্তমান এটি একটি পৃথিবীর বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে । এখনো পর্যন্ত এই স্থানে অবস্থিত পিরামিডগুলো পর্যটকদের বিনোদন দান করলেও বিজ্ঞানীদের মাথার চুল হরণ হচ্ছে এর চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে । মেক্সিকোর উপকূলে এই বিখ্যাত সভ্যতার নাম “মায়ান সভ্যতা ।” মায়ান সভ্যতার অস্তিত্ব ছিল তখনই, যে সময়ে বিজ্ঞানী সমাজের ধারণা মতে একের পর এক বানর সমাজ থেকে মানুষের উদ্ভব হচ্ছিল । এটি বিজ্ঞানীদের কাছে ধাঁধার মত বিষয় ।

মিসরীয় পিরামিড ও মায়ান পিরামিডের মধ্যে স্থাপত্যগত মিল পাওয়া যায় । যেমনঃ- উভয়ের চারকোণা, সকীর্ণ শিখর এবং বিস্তৃত ভূমি রয়েছে । কিন্তু তাঁদের মধ্যে একটি পার্থক্য হল মায়ান পিরামিডগুলো আসলে মন্দির বা উপসনালয় ছিল । অন্যদিকে মিসরীয় পিরামিডগুলো হল সমাধি স্তম্ভ ।

“
চিচেন ইটা” নামক স্থানটি ছিল মায়ান বা ময়রাজ্যের রাজধানী । এখানে নির্মিত স্থাপত্যগুলো কমপক্ষে খ্রিষ্টপূর্ব ৪৩৫ বা ৪৫৫ সালের । এই স্থানটি নতুন সপ্ত আশ্চর্যের তালিকায় স্থান পেয়েছে । এখানে সবচেয়ে অপূর্ব দর্শনীয় পিরামিড হচ্ছে “কুলকোন পিরামিড” । এই কুলকোন পিরামিডের আশ্চর্যকর বৈশিষ্ট্য হচ্ছে, ঠিক দুপুর ৩টায় যখন এই পিরামিডের শিখরে রোদ পড়ে তখন আলো ছায়ার সংমিশ্রনে এক অপূর্ব পাখি আকৃতির দেহ তৈরির দৃশ্যের অবতারণা ঘটে । মায়ানরা এই পাখিকে ভগবানের সেবক রূপে দর্শন করে (বৈদিক সভ্যতায় ভগবান বিষ্ণুর সেবক গড়ুর পাখি) ।

রেইন ফরেস্ট এর অভ্যন্তরে মায়ান সভ্যতার নিদর্শন আরেকটি স্থান হচ্ছে “কোবা” । এই স্থানের আশ্চর্যকর নিদর্শন হচ্ছে “মুল” মন্দির এছাড়া এখানে ‘ক্যানোট’ নামক প্রাকৃতিক কুয়া দর্শনীয় । এখন প্রশ্ন হল উত্তর আমেরিকা এই সকল পিরামিড কি বৈদিক সভ্যতার আলোকে তৈরি ? এ প্রশ্নের সমাধানের উদ্দেশ্য বিশ্ব পরিভ্রমনে বের হন ভারতীয় বিখ্যাত আর্কিটেক্ট ডঃ ভি. গণপতি স্থপতি । ১৯৯৫ সালে বসন্তে তিনি উত্তর আমেরিকার মেক্সিকো এবং পেরু পরিদর্শন করেন । এর পূর্বে তিনি প্রাচীন বৈদিক এবং তামিল স্থাপত্য বিষয়ক শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করেন । তিনি শাস্ত্র গবেষণা করে জানতে পারেন যে, প্রাচীন ভারতবর্ষ এবং প্রাচীন আমেরিকা মহাদেশের মধ্যে যোগসূত্র রয়েছে । ঠিক যেমন বর্তমানে হয়তো অনেকেই জানেন যে, বিখ্যাত নাবিক কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করেন নি । তা যদি হত তবে ভারতীয় বৈদিক সভ্যতা আমেরিকাতে প্রবেশ লাভ করে কিভাবে ?

ডঃ গণপতি প্রথমে পেরুতে হাজার বছরের প্রাচীন শিব মন্দিরের অস্তিত্ব আবিষ্কার করেন । তিনি মায়ান পিরামিড পরিদর্শন করেন । তিনি দেখেন যে, এই পিরামিড কিংবা অন্যান্য স্থাপত্যগুলোর সাথে উত্তর ভারতের বৈদিক স্থাপত্যের শুধুমাত্র কাঠামোগত মিলই নয় বরং জ্যামিতিক ভাস্তু পুরুষমন্ডলেরও আশ্চর্যকর মিল রয়েছে । এছাড়া তিনি ইন্ডিয়ান মন্দিরের শিখর এবং মায়ান পিরামিড শিখরের মধ্যে তাত্ত্বিক মিল পেয়েছেন । যেমন উভয়ের শিখরের দৈর্ঘ্য ৮×৮ বর্গফুট । এছাড়া গবেষণায় আরও একটি আশ্চর্যকর তথ্য পাওয়া গেছে । মূলত পেরুর, মেক্সিকোর কুলকু নামক এলাকার সকল স্থাপত্য এবং পিরামিড মূলত, ‘বসতি’ নামক বৈদিক স্থাপত্য শাস্ত্রের আলোকে নির্মিত হয়েছে । জমির মাপ, দরজা ও জানালার দিকে, ছাদের অবস্থান সহ সম্পূর্ণ স্থাপত্যের প্রতিটি কলাম ও ইঞ্চি পরিমাণ জায়গা ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ ময়দদানব লিখিত ‘বসতি’ নামক শাস্ত্রানুসারে, যে সকল সূত্র বর্তমান ভারতের ৬০ শতাংশ ঘরে ব্যবহৃত হয়ে আসছে ।

অমল পুরাণ শ্রীমদভাগবতমে এই ময়দানবের বর্ণনা দেওয়া আছে । তিনি ছিলেন স্থাপত্যবিদ্যা, যন্ত্রবিদ্যাসহ আরো নানা বিদ্যায় পারদর্শী । এছাড়া শ্রীমদ্ভাগবত হতে আরো জানা যায় যে, ময়দানবের নিবাসস্থল হচ্ছে সুতল নামক গ্রহ, কিন্তু তিনি একসময় পৃথিবীতে আসেন । ময়দানবের বহু বৈদিক স্থাপত্য পৃথিবীর বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে । এখন প্রশ্ন হল ময়দানব কি উত্তর আমেরিকা ভ্রমণ করেছিলেন ? পৌরাণিক শাস্ত্র মতে কমপক্ষে ৮০০০ বছর পূর্বে পৃথিবী গ্রহের উপর ময়দানবের প্রভাব ছিল অসীম ।

ময়দানবের আশ্চর্য শক্তিমত্তা ও জ্ঞান । তিনি স্থাপত্যবিদ্যা নিয়ে কয়েকটি শাস্ত্র লিখেন এবং স্থাপত্য নির্মানে মগ্ন হন । ধারণা করা হয় যে, তিনি পরবর্তীতে বর্তমান আমেরিকার পূর্ব উপকূলে বৈদিক স্থাপত্য নির্মান করে মায়ান সভ্যতার বিকাশ শুরু করেন । মূলত, ময়দানব থেকে ‘ময়া’ বা মায়ান সভ্যতার উৎপত্তি বলে ধারণা করা হয় । তবে এই তথ্যের পেছনে শক্তিশালী যুক্তি রয়েছে । যেমন – বহু মায়ান ও বৈদিক শব্দের মধ্যে মিল পাওয়া গেছে । ময়া শব্দ ‘কুলটালিনী’ বলতে স্বর্গীয় শক্তিকে বোঝায় ঠিক সংস্কৃত শব্দ ‘কুন্ডলিনী’ বলতে জীবনের শক্তি বা চেতনার শক্তিকে বোঝায় । এছাড়া সংস্কৃত শব্দ ‘যোগ’; ময়া সভ্যতায় ‘যোগহ’ । ভাস্তু মতে, বর্গাকার গ্রীড কে বলা হয় মনডুকা মন্ডল । যে কোন বৈদিক স্থাপত্যের কেন্দ্রে অবস্থিত চতুবর্গাকার স্থানকে ‘ব্রহ্মস্থান’ বলা হয় । এই অংশে এমন আশ্চর্যকর শক্তি থাকে যে, এই স্থানে কোন মানুষের পক্ষে থাকা সম্ভব হয় না । এই স্থানে মূলত ভগবানের বিগ্রহ অধিষ্ঠিত থাকে । মায়ানরা এই স্থানকে ‘চিলামবুরাম’ বলে যার অর্থ পবিত্র কক্ষ । মায়ান রুমগুলো বর্গাকৃতির এবং সম্পূর্ণ ‘বসতি’ মতে নির্মিত ।

পিরামিড সত্যিই এক আশ্চর্যকর স্থাপত্য যা হাজার হাজার বছর পূর্বে নির্মিত হয়েছিল । কিন্তু বর্তমানেও পিরামিডের প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যেহেতু এটির মহাজাগতিক শক্তি রয়েছে । প্রাচীন বৈদিক শাস্ত্রকারগণ পিরামিডের আশ্চর্যময় শক্তি সম্পর্কে ধারণা ছিল এবং তারা বিভিন্ন যন্ত্র তৈরিতে পিরামিডের ধারণা ব্যবহার করত । যেমন – বর্তানেও ভারতের প্রায় ঘরে পিরামিড আকৃতির ‘শ্রীযন্ত্র’ ব্যবহার করা হয় । এছাড়া পিরামিডের শক্তি ভাস্তু, জ্যোতিষতত্ত্ব, রং থেরাপি, মেডিটেশন সহ আরো অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে । এছাড়া মিশর বা মেক্সিকো ছাড়াও হিমালয় সহ পৃথিবীর আরো ৪০ টি স্থানে পিরামিড রয়েছে । পিরামিডের আশ্চর্যকর গুণাবলী সম্বন্ধে বহু গবেষণা হয়েছে । যেমন ফ্রান্সের গবেষক ড. বোবসি গবেষণায় আবিষ্কার করেছেন যে, যে কোন স্থাপত্যের চেয়ে পিরামিড ও ভাস্তুশাস্ত্র সম্বলিত স্থাপত্যে; খাবার, ফুল-ফল অধিক সতেজ থাকে । এছাড়া পিরামিড আকৃতির গৃহে খাবার জল ও খাবার তাড়াতাড়ি হজম হয় এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয় । এছাড়া আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রেও পিরামিড কিংবা ভাস্তু স্থাপত্য অধিক ফলপ্রসু ।

উপরোক্ত আলোচনায় জানা গেল যে, পিরামিড মূলত বৈদিক ভাস্তু স্থাপত্য এবং এটির মূল কেন্দ্র হচ্ছে বৈদিক সভ্যতা । সুতরাং এ আলোচনা থেকে আমরা আরো বুঝতে পারি যে, বৈদিক সভ্যতা এবং বৈদিক শাস্ত্র কতটা উন্নত ও ব্যবহারিক ।

No comments:

Post a Comment

Labels

বাংলা (170) বাংলাদেশে হিন্দু নির্যাতন (22) ethnic-cleansing (17) ভারতীয় মুসলিমদের সন্ত্রাস (17) islamic bangladesh (13) ভারতে হিন্দু নির্যাতন (12) : bangladesh (11) হিন্দু নির্যাতন (11) সংখ্যালঘু নির্যাতন (9) সংখ্যালঘু (7) আরব ইসলামিক সাম্রাজ্যবাদ (6) minority (5) নোয়াখালী দাঙ্গা (5) হিন্দু (5) hindu (4) minor (4) নরেন্দ্র মোদী (4) বাংলাদেশ (4) বাংলাদেশী মুসলিম সন্ত্রাস (4) ভুলে যাওয়া ইতিহাস (4) love jihad (3) গুজরাট (3) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন (3) বিজেপি (3) ভারতে অনুপ্রবেশ (3) মুসলিম বর্বরতা (3) হিন্দু নিধন (3) George Harrison (2) Julia Roberts (2) List of converts to Hinduism (2) bangladesh (2) কলকাতা (2) গুজরাট দাঙ্গা (2) বাবরী মসজিদ (2) মন্দির ধ্বংস (2) মুসলিম ছেলেদের ভালবাসার ফাঁদ (2) লাভ জিহাদ (2) শ্ত্রু সম্পত্তি আইন (2) সোমনাথ মন্দির (2) হিন্দু এক হও (2) হিন্দু মন্দির ধ্বংস (2) হিন্দু মুসলিম দাঙ্গা (2) Bhola Massacre (1) English (1) april fool. মুসলিম মিথ্যাচার (1) converted hindu celebrity (1) converting into hindu (1) dharma (1) facebook (1) gonesh puja (1) gujrat (1) gujrat riot (1) jammu and kashmir (1) om (1) religion (1) roth yatra (1) salman khan (1) shib linga (1) shib lingam (1) swami vivekanada (1) swamiji (1) অউম (1) অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা ২০০২ (1) অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (1) অর্পিত সম্পত্তি আইন (1) আওরঙ্গজেব (1) আদি শঙ্কর বা শঙ্করাচার্য (1) আর্য আক্রমণ তত্ত্ব (1) আসাম (1) ইতিহাস (1) ইয়াকুব মেমন (1) উত্তরপ্রদেশ (1) এপ্রিল ফুল (1) ওঁ (1) ওঁ কার (1) ওঁম (1) ওম (1) কবি ও সন্ন্যাসী (1) কাদের মোল্লা (1) কারিনা (1) কালীঘাট মন্দির (1) কাশী বিশ্বনাথ মন্দির (1) কৃষ্ণ জন্মস্থান (1) কেন একজন মুসলিম কোন অমুসলিমের বন্ধু হতে পারে না? (1) কেন মুসলিমরা জঙ্গি হচ্ছে (1) কেশব দেও মন্দির (1) খ্রিস্টান সন্ত্রাসবাদ (1) গনেশ পূজা (1) গুজরাটের জঙ্গি হামলা (1) জাতিগত নির্মূলীকরণ (1) জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (1) জেএমবি (1) দেশের শত্রু (1) ধর্ম (1) ধর্মযুদ্ধ (1) নবদুর্গা (1) নববর্ষ (1) নালন্দা (1) নালন্দা বিশ্ববিদ্যালয় (1) নোয়াখালি (1) পঞ্চ দেবতার পূজা (1) পহেলা বৈশাখ (1) পহেলা বৈশাখ কি ১৪ এপ্রিল (1) পাকিস্তানী হিন্দু (1) পূজা (1) পূজা ও যজ্ঞ (1) পূজার পদধিত (1) পৌত্তলিকতা (1) ফেসবুক (1) বখতিয়ার খলজি (1) বরিশাল দাঙ্গা (1) বর্ণপ্রথা (1) বর্ণভেদ (1) বলিউড (1) বাঁশখালী (1) বিহার (1) বুদ্ধ কি নতুন ধর্ম প্রচার করেছেন (1) বৈদিক ধরম (1) বৌদ্ধ দর্শন (1) বৌদ্ধ ধর্ম (1) ভারত (1) মথুরা (1) মরিচঝাঁপি (1) মানব ধর্ম (1) মিনি পাকিস্তান (1) মীরাট (1) মুক্তমনা (1) মুক্তিযুদ্ধ (1) মুজাফফরনগর দাঙ্গা (1) মুম্বাই ১৯৯৩ (1) মুলতান সূর্য মন্দির (1) মুলায়ম সিং যাদব (1) মুসলিম তোষণ (1) মুসলিম ধর্ষক (1) মুসলিমদের পুড়ে মারার ভ্রান্ত গল্প (1) মুহাম্মদ বিন কাশিম (1) মূর্তি পুজা (1) যক্ষপ্রশ্ন (1) যাদব দাস (1) রথ যাত্রা (1) রথ যাত্রার ইতিহাস (1) রবি ঠাকুর ও স্বামীজী (1) রবি ঠাকুরের মা (1) রবীন্দ্রনাথ ও স্বামীজী (1) রবীন্দ্রনাথ ঠাকুর (1) রিলিজিওন (1) রুমি নাথ (1) শক্তিপীঠ (1) শঙ্করাচার্য (1) শিব লিংগ (1) শিব লিঙ্গ (1) শিব লিঙ্গ নিয়ে অপপ্রচার (1) শ্রীকৃষ্ণ (1) সনাতন ধর্ম (1) সনাতনে আগমন (1) সাইফুরস কোচিং (1) সালমান খান (1) সোমনাথ (1) স্বামী বিবেকানন্দ (1) স্বামীজী (1) হিন্দু ও বৌদ্ধ ধর্ম (1) হিন্দু জঙ্গি (1) হিন্দু ধর্ম (1) হিন্দু ধর্ম গ্রহন (1) হিন্দু বিরোধী মিডিয়া (1) হিন্দু মন্দির (1) হিন্দু শিক্ষার্থীদের মগজ ধোলাই (1) হিন্দুধর্মে পৌত্তলিকতা (1) হিন্দুরা কি পৌত্তলিক? (1) ১লা বৈশাখ (1) ১৯৭১ (1)

সাম্প্রতিক মন্তব্য

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সর্বোচ্চ মন্তব্যকারী